হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
“মানবিক হই, মানব সেবায়” — এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মানবিক হাতিয়া সংগঠন-এর উদ্যোগে ১৭০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (ঢাকা)-এর বৈজ্ঞানিক কর্মকর্তা এবং হাতিয়া দ্বীপ সমিতির শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ রিপাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক হাতিয়া সংগঠনের সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমানী। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ডা. আয়াত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক হাতিয়া সংগঠন এ ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 



















