০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সোহাগ আহমেদকে দেখতে চান এলাকাবাসী।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৬১ বার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরইশ্বর  ইউনিয়নবাসীকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে এলাকার উন্নয়ন, শান্তি ও কল্যাণে সৎ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন সমাজসেবক সোহাগ আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, সামাজিক সমস্যা সমাধান এবং তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তিনি স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ গণঅধিকার পরিষদ-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০২০ সালে ছাত্র অধিকার পরিষদ  হাতিয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক  হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে নোয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের ক্রীড়া সম্পাদক এবং সহসভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তরুণ সমাজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বিগত সময়ে তিনি একাধিকবার হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে গেছেন বলে জানান স্থানীয়রা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরঈশ্বর ইউনিয়নের অনেকেই আশা প্রকাশ করেছেন—গণঅধিকার পরিষদ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোহাগ আহমেদকে আগামী দিনে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তারা।

ঈদের এই পবিত্র দিনে এলাকাবাসী মহান আল্লাহর কাছে দোয়া করেছেন—তিনি যেন সবাইকে সুস্থ রাখেন এবং এলাকার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি সকলকে জানানো হয়েছে আন্তরিক ঈদ শুভেচ্ছা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সোহাগ আহমেদকে দেখতে চান এলাকাবাসী।

আপডেট টাইম : ০৭:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬