মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল পৌরসভার সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক তরুণ সমাজ সেবক শিক্ষানুরাগী মীর হোসেন মিলন ৭নং ওয়ার্ড দশানি টবগা গ্রামের সকল মানুষ কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তা তিনি বলেন ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। ইসলাম ধর্মের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রত্যেক মুসলমান অধীর আগ্রহে এই মহান উৎসব পালনের জন্য অপেক্ষা করে থাকেন।
রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর ঐর উৎসব পালন করা হয়। এই বিশেষ উৎসবে মুসলমানরা নামাজ পড়ে আল্লাহর নিকটে সুখ ও শান্তির জন্য দোয়া কামনা করে এবং একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করা হয়। ঈদের দিন সকল ভেদাভেদ ভুলে একে অপরকে অভ্যর্থনা জানান। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরের বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন।
মিলন আরো বলেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এক মাস রোজা রাখার পর পালন করা হয় পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ করে আমার নির্বাচনি এলাকায় চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ড এর (দশানি টবগা) বাসিকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও মুবারক। চলার পথে আমার কথা বার্তা চালচলনে যদি কাহারো মনে কষ্ট দিয়ে থাকি আপনাদের নিজগুণে আমাকে ক্ষমা করে দিবেন আমিও আপনাদের কে ক্ষমা করে দিয়েছি। মহান আল্লাহ পবিত্র ঈদুল ফিতরের দিনে সবাইকে সুস্থতা ও নেক হায়াত দান করুক।
পরিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানাই।
Reporter Name 



















