০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতার বন্ধনে ঈদের আনন্দ: লক্ষ্মীপুরে অসহায়দের পাশে ‘সারা বাংলা ৮৮ প্যানেল’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৪৪ বার

মাহমুদুর রহমান মনজু

লক্ষ্মীপুর প্রতিনিধি
মানবতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সারা বাংলা ৮৮ লক্ষ্মীপুর জেলা প্যানেল’। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনটি গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সমাজে এক অনন্য মানবিক বার্তা ছড়িয়ে দিয়েছে।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার সুখ। সেই চেতনা থেকেই সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সংগঠনটির সদস্যরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে তারা প্রমাণ করেছেন—সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রকৃত আনন্দের জন্ম হয়।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে সাবেক কো-অর্ডিনেটর কৃষ্ণ চন্দ্র দাস, উপদেষ্টা মোফাজ্জল হোসেন রনি, ইউসুফ মাস্টার, নাজনীনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৪০টি পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, নুডুলস ও পোলাওর চালসহ বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়।
এ কার্যক্রমে লক্ষ্মীপুর জেলার প্রায় পাঁচ শতাধিক সুবিধাভোগী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে সফল করে তোলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ইমন বলেন, “প্রতিবছর আমরা ৮৮ জন বন্ধু মিলে নিজেদের অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে—এই লক্ষ্য নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
তিনি আরও জানান, সারা বাংলা ৮৮ প্যানেলের সংগঠক নোমান ফাতেমি, অ্যাডভোকেট জাকির হোসেন, টি.ও. সুজন, জাহিদসহ সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মানবতার বন্ধনে ঈদের আনন্দ: লক্ষ্মীপুরে অসহায়দের পাশে ‘সারা বাংলা ৮৮ প্যানেল’

আপডেট টাইম : ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬