০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার চান্দিনা সৎ মাকে কুপি হত্যার ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামী মোঃ শাহিন মুন্সি (২৬)কে আটক করেছে পুলিশ ব্যুারো অব ইনভেটিগেশন (পিবিআই)।

খুবই গোপন সূত্রে খবর পেয়ে আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক শাহিন মুন্সি কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। তিনি বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টায় নিজ বাড়িতে কুপিয়ে সৎ মাকে আহত করার পর ভোরে তার মৃত্যু হয়।

কুমিল্লা পিবিআই কার্যালয়ের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) বিপুল দেবনাথ জানান- বৃহস্পতিবার গণমাধ্যমে চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনাটি আমাদের পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম স্যারের নজরে আসার পর তিনি ঘটনার মূল হোতাকে গ্রেফতারের জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার ও নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করি।

প্রসঙ্গত, চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী এমদাদুল হক মুন্সির প্রথম স্ত্রী তিন বছর আগে মৃত্যু বরণ করলে প্রায় দুই মাস আগে হালিমা বেগম (৩৪) নামে এক নারীকে বিয়ে করেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর ) দিবাগত রাত ১১টায় নিজ বসতঘরে সৎ মাকে কুপিয়ে আহত করে এমদাদুল হক মুন্সির ছোট ছেলে শাহিন আলম। আহত হালিমা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেয়ার পর মৃত্যু ঘটে তার।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনা সৎ মাকে কুপি হত্যার ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ

আপডেট টাইম : ০৬:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫