মোঃ মান্নু মিয়া, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোটাখাল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাট এলাকায় মধুমতী নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসে এখানে পৌঁছেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 



















