কাজী কেয়া, গাজীপুর ঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আইয়ুব আলী ফাহিম। এক বার্তায় তিনি বলেন, “আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা। তাঁদের এই ঋণ কোনোদিন শোধ হবার নয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এই সময় তিনি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি আইয়ুব আলী ফাহিমের শ্রদ্ধা
-
Reporter Name - আপডেট টাইম : ০৭:০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- ১০২ বার
জনপ্রিয় সংবাদ




















