সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি শোষণ থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।
দীর্ঘ ২৩ বছরের শোষণ ও বঞ্চনার পর, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এর প্রতিবাদে ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন
এই ঘোষণার পর শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। ৯ মাসের দীর্ঘ লড়াই এবং ৩০ লক্ষ শহীদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ই ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি
প্রতি বছর সারা দেশে এই দিনটি অত্যন্ত উৎসব ও শ্রদ্ধার সাথে পালিত হয়। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবস আমাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের উচিত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার শপথ গ্রহণ করা।
Reporter Name 



















