০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে আল ইফাদাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন: ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৪৮ বার

কমলনগর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রসুলপুর পূর্ব পাশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে আল ইফাদাহ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব আখতার মাহমুদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল ইফাদাহ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ জাকির শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর জামে মসজিদের সেক্রেটারি মাওলানা ফিরোজ রহমান। এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা কৃষক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আকতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক আয়োজন। দিনব্যাপী এ আয়োজনে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজে জুয়া, মাদকাসক্তিসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে। এসব থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করতে হবে। খেলাধুলা হতে পারে এই সমস্যাগুলোর বিরুদ্ধে কার্যকর একটি ‘ওষুধ’।
তারা আরও বলেন, একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক ও মানবিক সংগঠনগুলোর মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে বড় পরিবর্তন সম্ভব। একটি শক্তিশালী সংগঠনই পারে সমাজে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সমাজমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মহান স্বাধীনতা দিবসে আল ইফাদাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন: ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠা

আপডেট টাইম : ১২:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬