মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
অদ্য ২৭ মার্চ ২০২৬ তারিখ রাত ১টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের পশ্চিম পাশে অবস্থিত দারুল কোরআন ইসলামী একাডেমি (বন্ধ) সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ইব্রাহিম খলিল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত ইব্রাহিম খলিল রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রায়পুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি
-
Reporter Name - আপডেট টাইম : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- ১৪১ বার
জনপ্রিয় সংবাদ




















