১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পৃথক অভিযানে ৮০ হাজার টাকার গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে কোস্টগার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩২ বার

আশিকুর রহমান শান্ত , ভোলা জেলা প্রতিনিধি ঃ

ভোলায় অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রবিবার (২৯ মার্চ) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন কোড়ার হাট বাজার ও আলীনগর ইউনিয়নের চৌমুহনী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ধনিয়া ইউনিয়নের কোরাহাট বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মাঝির ছেলে মো. হোসেন (২০) ও আলীনগর ইউনিয়নের মৌটুবী গ্রামের সামসুদ্দীন সরদার এর ছেলে মো. মাঈন উদ্দিন (২৭)।

জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম।

এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ভোলায় পৃথক অভিযানে ৮০ হাজার টাকার গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে কোস্টগার্ড

আপডেট টাইম : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬