১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে খালে লুকিয়ে রাখা ১৩৬০ লিটার ডিজেল জব্দ, মালিক শনাক্ত নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৪০ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি খাল থেকে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশের খালে অভিযান চালানো হয়। এসময় খালের ভেতর থেকে ৮টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া যায়।
জব্দ করা ডিজেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা। তবে এ ঘটনায় এখনো কোনো মালিককে শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কোনো অসাধু ব্যবসায়ী ভোলা জেলা থেকে অবৈধভাবে ডিজেল এনে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে খালের ভেতরে মজুত করে রেখেছিল।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অবৈধভাবে মজুত করা তেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে খালে লুকিয়ে রাখা ১৩৬০ লিটার ডিজেল জব্দ, মালিক শনাক্ত নয়

আপডেট টাইম : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬