০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোলের অপেক্ষায় লক্ষ্মীপুর: মোজাম্মেল ফিলিং স্টেশনে বাইকারদের রাতজাগা লাইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১১১ বার

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পেট্রোল সংকটের কারণে মোজাম্মেল ফিলিং স্টেশনে বাইকারদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সামান্য জ্বালানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে একটি পেট্রোলবাহী বাউজার স্টেশনে পৌঁছালে হঠাৎ করেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর পেট্রোল আসার খবরে বাইকারদের মাঝে স্বস্তি ফিরলেও শুরু হয় তীব্র প্রতিযোগিতা।
স্টেশনের সামনে দ্রুত দীর্ঘ সারি গড়ে ওঠে। শতাধিক বাইকার পেট্রোল সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অপেক্ষা করে নিজেদের মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করতে সক্ষম হন।
ভুক্তভোগী বাইকাররা জানান, নিয়মিত জ্বালানি সরবরাহ না থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়াও কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত পেট্রোল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পেট্রোলের অপেক্ষায় লক্ষ্মীপুর: মোজাম্মেল ফিলিং স্টেশনে বাইকারদের রাতজাগা লাইন

আপডেট টাইম : ০২:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬