মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে চোরচক্রের সক্রিয়তার প্রমাণ মিলেছে। অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত এক যুবককে রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার (০৩ এপ্রিল ২০২৬) রামগতি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। রামগতি থানার মামলা নং-২১, তারিখ ২৬/০৩/২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়েরকৃত মামলার আসামি মো. আরমান হোসেন দিপু (২৩) কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
৩টি সিলিং ফ্যান,
১টি গ্যাসের চুলা,
১টি কাপড় ইস্ত্রি (আয়রন),
১টি ইলেকট্রনিক কেটলি,
১টি কড়াই,
এবং ১টি হেয়ার ড্রায়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের এই অভিযানে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
রামগতি থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটক আসামির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, চুরি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং জনগণকে সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে চোরচক্রের হদিস: বিপুল চোরাই মালামাল উদ্ধার, যুবক রিমান্ডে
-
Reporter Name - আপডেট টাইম : ০২:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- ৭২ বার
জনপ্রিয় সংবাদ




















