ভ্রাম্যমান প্রতিনিধি, সুন্দরবন থেকে ফিরে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া মুল্লিখালের ভারানির মুখ এলাকায়, বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন অভ্যন্তরে এ ঘটনা ঘটে। জানা যায়,আহত আতিয়ার রহমান শ্যামনগরের উপকূলীয় অঞ্চল বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে প্রকাশ, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায়, কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান।এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে-তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে, নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে।পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উপকূলীয় হত দরিদ্র জনগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষ সুন্দরবন থেকে জীবিকা নির্বাহ করে থাকে,বর্তমানে একটাই ভয়,জলদস্যু/ডাকাত বাহিনী। তাদেরকে প্রতি 15 দিন অন্তর মোটা অংকের মাসোহারা দিতে হয়,সাথে রয়েছে কতিপয় বন কর্মীও।দিন দিন অসহায় হয়ে পড়ছে জেলে বাওয়ালি সম্প্রদায়।বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া অথবা সুন্দরবনের জলদস্যু নির্মূলে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা বাস্তবায়ন করা ভীষণ জরুরী দাবি সাতক্ষীরা বাসির।
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক এর নিকট জানতে চাইলে তিনি বলেন,আনুমানিক বেলা ১২ টার সময়, গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসেন।তাৎক্ষণিক সাতক্ষীরা রেঞ্জের পক্ষ থেকে আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্ট গার্ড কে বিষয় টি জানানো হয়েছে।
স্থানীয়রা বলেন,সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়।ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে।সার্বক্ষণিক ভয়ের মধ্যে তাদের রুটি রিজিকের সংগ্রাম চলমান রয়েছে।বিষয়টি বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী ও সচিবালয়ের মানবিক দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।জলদস্যু নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যবস্থা গ্রহণের দাবি সকল শ্রেণী পেশার মানুষের। এরমধ্যে রয়েছে দয়াল বাহিনী জোনাব বাহিনী আলিম বাহিনী জাহাঙ্গীর বাহিনী সহ অসংখ্য ছোট বড় ডাকাত দল সুন্দরবন দাপটিয়ে বেড়াচ্ছে।দরিদ্র জেলে বাওয়ালি মৌয়ালদের সুরক্ষার নিমিত্তে জলদস্যু নির্মূল একান্ত প্রয়োজন।
Reporter Name 



















