১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে ফসলি জমির টপসয়েল ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ২ জনের কারাদন্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটায় পোড়াতে ফসলি জমির টপসয়েল কাটা ও গ্রামীণ রাস্তা মাটি পরিবহন দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ২ জনের ইটভাটার কর্মচারিকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার(৭এপ্রিল) বিকাল ৫টায় ঘটিকায় উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা মাঠে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা অবস্থায় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা এই শাস্তি প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্তরা মেঘনা ইটভাটার ম্যানেজার ও কেরানী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়,
মেঘনা ইটভাটার ম্যানেজার ও কেরানির নেতৃত্বে ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা কৃষি মাঠে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার এবং গ্রামীণ সরু রাস্তায় মাটি পরিবহনের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত উক্ত ০২ (দুই) ব্যক্তির প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন, ২০২৩) এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৩০ (ত্রিশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে আরো জানা যায়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগঞ্জে ফসলি জমির টপসয়েল ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ২ জনের কারাদন্ড

আপডেট টাইম : ০৩:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬