০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার হাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় দাখিল ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের রাস্তার হাটস্থ মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় দাখিল ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিল, বাংলা প্রভাষক মোহাম্মদ নুরুজ্জামান, আরবি প্রভাষক মাওলানা ইসমাইল হোসেন রাশেদ, সাবেক শিক্ষক মাওলানা মোঃ মোস্তফা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা ইসমাইল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং সবসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের চেষ্টা করেছেন। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তুলেছেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, শুধু পড়ালেখা নয়, শিক্ষার্থীদের আচার-আচরণ গঠনের দিকেও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, তার মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ পাস নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, মাদ্রাসায় বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক রয়েছেন এবং শিক্ষা মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অযথা সময় নষ্ট না করে আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি নজর রাখতে হবে, যাতে তারা ভালো ফলাফল অর্জন করতে পারে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাস্তার হাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় দাখিল ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬