আজিজুর ইসলাম,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের রশিদ প্রদান না করার অভিযোগে রাজশাহীর একটি ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পবা উপজেলার দারুশা এলাকায় অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে র্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার অনুমোদন ছাড়াই তেল বিক্রি করছিল এবং প্রয়োজনীয় রেকর্ড হালনাগাদ রাখা হয়নি। প্রদর্শিত মজুতের সঙ্গে বাস্তব অবস্থার মিল যাচাইয়েরও কোনো কার্যকর ব্যবস্থা ছিল না।
এসব অনিয়মের প্রেক্ষিতে মতিউর ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহীতে ফিলিং স্টেশনে অভিযান, ২ লাখ টাকা জরিমানা :
-
Reporter Name - আপডেট টাইম : ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- ৯১ বার
জনপ্রিয় সংবাদ




















