১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আউশ মৌসুমে আবাদ সম্প্রসারণের লক্ষ্যে নবীনগর উপজেলা-এ ২৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবদুল মান্নান। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন। তিনি জানান, আউশ মৌসুমে আবাদ বৃদ্ধি ও ফলন উন্নয়নের লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং অধিক জমিতে আউশ চাষে উৎসাহিত করবে।
কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নতমানের আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সময়মতো আবাদ কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০১:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬