কাজী কেয়া, গাজীপুর ঃ
ঐতিহ্য আর উৎসবের আমেজে বাংলা নববর্ষ ১৪৩৩ (নতুনবছর) বরণ করে নিতে গাজীপুর মহানগরীর ৪৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসেল আহমেদ মাসুদ। তিনি টঙ্গী পূর্ব থানার অন্তর্গত ৪৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং আনাস ইলেকট্রনিক্স (ওয়ালটন শো-রুম)-এর প্রোপ্রাইটর।
এক শুভেচ্ছা বার্তায় রাসেল আহমেদ মাসুদ বলেন:
“পুরানো বছরের সব জরা ও গ্লানি মুছে গিয়ে নতুন বছর আমাদের মাঝে আসুক নতুনের আবাহন নিয়ে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী এই পহেলা বৈশাখ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক ভেদাভেদ ভুলে ৪৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন ভ্রাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ থাকে। নতুন বছরে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি সকলকে ‘শুভ নববর্ষ’ জানান।
শুভেচ্ছান্তে,
রাসেল আহমেদ মাসুদ
সহ-সভাপতি, ৪৩নং ওয়ার্ড বিএনপি, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মহানগর।
প্রোপ্রাইটর, আনাস ইলেকট্রনিক্স (ওয়ালটন শো-রুম)।
Reporter Name 



















