মোহাম্মদ জাকির শাহ, লক্ষীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের নতুন ক্লাসে উন্নীতকরণ এবং আসন্ন দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় উপলক্ষে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম সৈকত হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্প ধারার কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ইয়ার আহমেদ ও মোহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ বাহার।
অনুষ্ঠানে বক্তারা দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন এসএসসি/দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের উপর গুরুত্বারোপ করেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 



















