লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গনি।
সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় আবদুল গনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালির এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক উৎসব। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সব গ্লানি ও জরাজীর্ণতা মুছে দিয়ে নতুন উদ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, বিএনপির প্রতিটি কর্মী দেশের সাধারণ মানুষের পাশে থেকে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বছরেও সেই লক্ষ্য নিয়ে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এই নেতা।
Reporter Name 



















