০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১১২ বার

মোঃ রুপল হোসেন পত্নীতলা উপজেলা প্রতিনিধিঃ

পত্নীতলা, নওগাঁ, ১৪ এপ্রিল ২০২৬(মঙ্গলবার )বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলিমুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুর হক এর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

“এসো হে বৈশাখ, এসো এসো” স্লোগানে মুখরিত শোভাযাত্রায় উপজেলা পরিষদের , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অংশগ্রহণকারীদের পরনে ছিল লাল-সাদা পাঞ্জাবি, শাড়ি ও গলায় ঐতিহ্যবাহী গামছা। ব্যানারে ঢোল, তবলা, একতারা, মাটির ঘোড়া ও রঙিন ফুলের মোটিফ আঁকা ছিল, যা বাঙালির লোকজ সংস্কৃতিকে ফুটিয়ে তোলে।

এ সময় ইউএনও *মোঃ আলিমুজ্জামান* বলেন, “হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। সকলের অংশগ্রহণে আজকের উৎসব সফল হয়েছে।”

ওসি *মোঃ নিয়ামুল হক* জানান, নববর্ষের সকল অনুষ্ঠান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশের আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নওগাঁয় বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ।

আপডেট টাইম : ০৭:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬