০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, আগামীকাল থেকে ভ্রাম্যমান আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার ঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ব্যক্তির জাতীয় পরিচয় পত্র, রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য পেট্রোল পাম্পগুলোকে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা জনসমক্ষে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একইসঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।
আইনের এসব বিধান প্রতিপালনের লক্ষ্যে চাটখিল উপজেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে—যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেগুলোতে কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা যাবে না।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন আগামীকাল থেকে এ নির্দেশনা শতভাগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিলে কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, আগামীকাল থেকে ভ্রাম্যমান আদালত

আপডেট টাইম : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬