০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ২৯ বার

কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে ৮২ পিস ইয়াবাসহ মোঃ নুরুজ্জামান (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হারুন বাজার এলাকার শহীদ নগর রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুজ্জামান ওই এলাকার নুর ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল নুরুজ্জামানের বিরুদ্ধে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনি ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ নুরুজ্জামানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

আপডেট টাইম : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬