০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ, জামালপুরে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১২৭ বার

মাহফুজুর রহমান সাইমন:

জামালপুরে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

আজ সকালে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নূর ইসলামের ছেলে লিটন মিয়া।

লিখিত অভিযোগে তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলজিডির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় নূর ইসলামের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, তাদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

লিটন মিয়া আরও বলেন, ঘটনার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি তারা।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ, জামালপুরে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০২:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬