১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে ১ মাসের জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার

মোঃ রিফাত আলী

(জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে আয়োজিত মেলাকে কেন্দ্র করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের একটি দল মেলা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মেলার মতো জনাকীর্ণ স্থানে প্রশাসনের এ ধরনের অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা। সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে ১ মাসের জেল

আপডেট টাইম : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬