০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার

কবির হোসেন রাকিব ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

‎ রামগঞ্জে ইট ভাটার এক শ্রমিকের ‘ক্লু লেস ’ হত্যা মামলার দুই আসামিকে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানায়, গত শুক্রবার ১৭ এপ্রিল রাত ৮টা থেকে শনিবার ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমনন্দী এলাকায়
আব্দুর রহমান ওরফে মিন্টু (৫০) নামের ইটভাটার এক শ্রমিক কে হত্যা করে লাশ একটি ধান ক্ষেতে ফেলে রাখা হয়। নিহত মিন্টুর বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার চর মটুয়া গ্রামে। ‎এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুরের রায়পুর থানার সহযোগিতায় অভিযান চালিয়ে রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মোস্তফা ওরফে হৃদয় (২৯) এবং মো. সুমন (২৩)। তারা উভয়েই নোয়াখালীর সুধারাম উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের বাসিন্দা।
‎গ্রেপ্তারের সময় আসামিদের দেহ তল্লাশি করে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি এ-১৫ স্মার্টফোন ও একটি মাইক্রোনেক্স এমএক্স-৫৫ বাটন ফোন রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬