০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি ঃ

বরগুনার আমতলী উপজেলায় তৃতীয় ধাপে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এ উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাসলিমা আক্তার, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খোদা পিপিএম (সেবা), সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ এবং আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হাম–রুবেলা টিকাদান কর্মসূচি শিশুদের মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় শিশু স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান শিশুদের শরীরে টিকা প্রদান কার্যক্রমে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমতলী উপজেলায় তৃতীয় ধাপের টিকাদান কার্যক্রম শুরু হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন

আপডেট টাইম : ০৩:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬