০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের জন্মদিনে ঢেউটিন উপহার দিলেন কুয়েত হেলাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার

বিলাল উদ্দিন, সিলেটঃ

জন্মদিন মানেই কেক কাটা, আনন্দ আয়োজন ও উৎসব—এ প্রচলিত ধারাকে ভেঙে মানবিক উদ্যোগে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কুয়েত প্রবাসী সমাজসেবী মো. হেলাল উদ্দিন। তাঁর একমাত্র মেয়ে হাবিবার হেলালের জন্মদিন উপলক্ষে অসহায় ১৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের কৃতিসন্তান, বর্তমানে তাজপুর দিঘরগয়াসপুর রুফিয়া মঞ্জিল নিবাসী কুয়েত প্রবাসী সমাজকর্মী মো. হেলাল উদ্দিন ও তাঁর সহধর্মিণী মিসেস রুফিয়া হেলাল এ মানবিক আয়োজন করেন।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তাঁরা মেয়ের জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সমাজকর্মী সুলেম খান এবং সঞ্চালনা করেন ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সমাজকর্মী সিরাজ উদ্দিন খান আনহার মেম্বার, তুরন মিয়া মেম্বার, খালেদ আহমদ খুখু মেম্বার, প্রবীণ মুরব্বি আব্দুল বারী, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, সাংবাদিক রনিক পাল, ইব্রাহিম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মেয়ের জন্মদিনে ঢেউটিন উপহার দিলেন কুয়েত হেলাল

আপডেট টাইম : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬