০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নোয়াখালীর ফরহাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪৪ বার

বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

সৌদি আরবের নাজরাম শহরে সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই প্রবাসী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু।

শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। অপরদিকে, আহত মো. জুলেয়ল (২৮) ও মো. হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামে এক যুবককে সেখানে নিয়ে যান। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় একটি লরির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।

এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত জুলেয়ল ও হোসেন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সৌদি আরবের নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নোয়াখালীর ফরহাদের

আপডেট টাইম : ০৪:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬