০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের দুশ্চিন্তামুক্ত থেকে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার আহ্বান যুবদল নেতা নাজমুল মন্ডলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩১ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ

আসন্ন এসএসসি ২০২৬ পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ পরামর্শ ও একগুচ্ছ শুভকামনা জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।

​সম্প্রতি ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এক শুভেচ্ছা বার্তায় তিনি শিক্ষার্থীদের ভয় ও দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় বসার আহ্বান জানান।

​নাজমুল হোসেন মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা মেধা যাচাইয়ের একটি মাধ্যম মাত্র, এটি জীবনের চূড়ান্ত মানদণ্ড নয়। আতঙ্কিত হলে জানা জিনিসও ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নিজের ওপর বিশ্বাস রেখে শান্ত মনে পরীক্ষা দিতে হবে।”

​এ সময় তিনি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের নতুন কিছু না পড়ে পুরনো পড়াগুলো বারবার রিভিশন দেওয়া, পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি পরীক্ষার কয়েকটা দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে পড়াশোনায় মনোনিবেশ করার অনুরোধ জানান তিনি।

অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এই তরুণ নেতা বলেন, “সন্তানদের এই কঠিন সময়ে আপনাদের সমর্থন তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। অন্যের সন্তানের সাথে তুলনা করে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করবেন না। ফলাফল যা-ই হোক, সন্তানের প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে তার পাশে থাকুন।”

​তিনি আরও বলেন, “একটি পরীক্ষার খাতা কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, কিন্তু ধৈর্য এবং পরিশ্রম মানুষকে অনেক দূর নিয়ে যায়। তোমাদের প্রতিটি কলমের আঁচড় বয়ে আনুক উজ্জ্বল ভবিষ্যৎ এবং বাবা-মায়ের মুখে হাসি। আমি বিশ্বাস করি, তোমাদের মেধা ও ধৈর্য দিয়ে তোমরা সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।” নাজমুল হোসেন মন্ডল দীর্ঘদিন ধরে টঙ্গী ও গাজীপুর এলাকায় শিক্ষা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই সময়োপযোগী ও প্রেরণামূলক বার্তা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

এসএসসি পরীক্ষার্থীদের দুশ্চিন্তামুক্ত থেকে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার আহ্বান যুবদল নেতা নাজমুল মন্ডলের

আপডেট টাইম : ১১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬