১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী কোম্পানীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তামান্না আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায় গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রব পাটোয়ারী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে এ ঘটনা ঘটে। তামান্না ওই বাড়ির সৌদি প্রবাসী বাদলের স্ত্রী এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান মুন্সি বাড়ির বাহার উল্যাহর মেয়ে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বাদল ও তামান্নার দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।

তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে তামান্নার মনোমালিন্য দেখা দেয়।
বৃহস্পতিবার দুপুরে তামান্নার শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন।

পরে বাড়িতে ফিরে তামান্নাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সিঁড়িঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী কোম্পানীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ

আপডেট টাইম : ০২:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬