০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের জায়গাতে মাটি ফেলতে গিয়ে বাধার মুখে নুরুল আলম, এলাকায় উত্তেজনা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯নং চর গাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিজের জায়গায় মাটি ফেলতে গিয়ে বাধার মুখে পড়েছেন নুরুল আলম নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, যেবল পাটোয়ারী বাড়ি সংলগ্ন একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নুরুল আলম দাবি করেন, উক্ত রাস্তা তার নিজস্ব জায়গার মধ্যে পড়েছে এবং এ বিষয়ে তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। তিনি বলেন,আমি দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে এই পথ দিয়ে চলাচলের সুযোগ দিয়ে আসছি। কিন্তু বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় চলাচলে সমস্যা হয়। তাই আমি নিজের জমিতে মাটি ফেলে রাস্তা উঁচু করতে গেলে আমার চাচা-চাচী আমাকে বাধা দেয়।তিনি আরও অভিযোগ করেন, “আমি তাদের বুঝানোর চেষ্টা করেছি যে এতে সবারই উপকার হবে। কিন্তু তারা কোনো কথা না শুনে আমার উপর হামলা চালায়। আমি এ ঘটনায় রামগতি থানায় অভিযোগ করেছি এবং সুষ্ঠু বিচার চাই।

নুরুল আলম আরও জানান, তার দাদা জেবাল হক তার তিন ছেলে, নুরুজ্জামান, নেছার আহমেদ ও আবু তাহের—এর মধ্যে সম্পত্তি বণ্টন করে দেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তিনি বর্তমানে যে জায়গায় বসবাস করছেন, সেটি তাকে প্রদান করা হয়।

অন্যদিকে দ্বিতীয় পক্ষের আবু তাহের, খালেদা বেগম ও নুরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদেরকে না জানিয়ে সে কেন মাটি ফেলবে? আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে আসছি। সে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তাই আমরা মাটি ফেলতে বাধা দিয়েছি এবং আইনগত ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিষয়টির সুষ্ঠু সমাধান হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজের জায়গাতে মাটি ফেলতে গিয়ে বাধার মুখে নুরুল আলম, এলাকায় উত্তেজনা

আপডেট টাইম : ১২:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬