০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১০১ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক।
অনুষ্ঠানে বিদায়ী অতিথির কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এহসানুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মোঃ রেজাউল হক তার কর্মস্থলে দায়িত্ব পালনের সময় সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

আপডেট টাইম : ১২:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬