০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে ভাইরাল শপথ ভিডিও নিয়ে মামলা, গ্রেপ্তার ১; তালিকায় শতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১১৪ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে দায়ের করা মামলায় চর মার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে মামলার বাদীর নাম প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার কালকিনি ইউনিয়নে মোমবাতি প্রজ্বলন করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী শপথ গ্রহণ করেন। একই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও পৃথকভাবে শপথে অংশ নেন।
পরদিন সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেজে ২ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে অংশগ্রহণকারীদের শপথ পাঠ করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ভিডিওতে শনাক্তদের মধ্যে রয়েছেন চরকালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী, আবদুস শহীদ, আলাউদ্দিন, ফয়সাল, আ. শহীদ, মো. রনি, সফিক, ফিরোজ আলম, আবুল কাশেম, কাঞ্চন মিয়া, রুহুল আমিন বড়মিয়া, সোহেল, মো. লিটন, মাইন উদ্দিন ও বাবুলসহ আরও অনেকে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাতে পারব।”
কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কমলনগরে ভাইরাল শপথ ভিডিও নিয়ে মামলা, গ্রেপ্তার ১; তালিকায় শতাধিক

আপডেট টাইম : ১২:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬