০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশসেরা সাফল্য অর্জন করল আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট পাঠদানের অনুমোদন পাওয়ার প্রথম বছরেই চমক দেখিয়েছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৫-এর ১ম সেমিস্টার পরীক্ষায় দেশের নামী-দামি সব পলিটেকনিক ইনস্টিটিউটকে পেছনে ফেলে তারা সেরা ফলাফল অর্জন করেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারা দেশে মোট ২৫ জন শিক্ষার্থী A+ পেয়েছে। এর মধ্যে ৯ জনই আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, যা প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পরীক্ষায় অংশ নেওয়া ২০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে—এটিও একটি উল্লেখযোগ্য সাফল্য।

A+ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—ফারজানা আক্তার, সুমাইয়া আক্তার, হাফসা আক্তার, মারিয়া, মিম আক্তার, সাদিয়া আক্তার, সাকিব বিন রফিক, মোঃ আহনাফুল ইসলাম এবং কুলসুম আক্তার।

সরেজমিনে দেখা গেছে, দেশসেরা ফলাফল অর্জনের আনন্দে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে আনন্দ উদযাপন করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। ২০২৫ সালে পাঠদানের অনুমোদন পাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত ১ম সেমিস্টার (২০২২ রেগুলেশন) পরীক্ষার ফলাফল ২৮ এপ্রিল বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ বলেন, “আমাদের লক্ষ্য আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের হাতে-কলমে মানসম্মত শিক্ষা প্রদান করে দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলা। আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের পেছনে অনুপ্রেরণা হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা মতিন ভূইয়া (সিপিএ)।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, আন্তরিকতা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফলই এই সাফল্য।” তিনি আরও জানান, এখানে সিভিল কনস্ট্রাকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে ফ্রি প্রশিক্ষণ ও ভর্তির সুযোগ রয়েছে।

প্রথম বছরেই এমন সাফল্য অর্জনের মাধ্যমে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট দেশের কারিগরি শিক্ষায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশসেরা সাফল্য অর্জন করল আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট

আপডেট টাইম : ১২:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬