আজ ০২/১০/২৫ (রবিবার)যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা শার্শা উপজেলা কর্মকর্তার অফিসে বিকাল ৩.৩০ মিনিটে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান মহোদয়ের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আগামি মাসে শুরু হতে যাওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল, মাঠ প্রস্তুতি, খেলোয়াড় নির্বাচন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মফিকুল হাসান তৃপ্তি।
বাংলাদেশ জামায়াত ইসলামের বর্তমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও যশোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী,আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু,কুদ্দুস আলী বিশ্বাস,জাহাঙ্গীর আলম শার্শা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,ছাত্রদল নেতা জোবায়ের হোসেন শাওন সহ বিভিন্ন পর্যায়ের উপজেলা কর্মকর্তা ও সাংবাদিক ও ব্যবসায় ব্যক্তিবর্গ।
মোহাম্মদ হানজালা, যশোর প্রতিনিধি 

























