০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৩৭ বার

রিপোর্টার, পত্নীতলা নওগাঁ:

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৯টায় নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের উত্তর পাশ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শ্রমিকরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। তিনি বলেন, “শ্রমিকদের ঘাম শুকানোর আগেই ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে। একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে মালিক-শ্রমিকের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা উপজেলা শাখার সভাপতি এবং পত্নীতলা উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ আইয়ুব হোসেন। তিনি শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ, নিয়োগপত্র প্রদান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এছাড়া সমাবেশে নজিপুর পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতারা বক্তব্য দেন। বক্তারা ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখা (রেজি: নং রাজ: ৩৩৭৯)।
মোঃ রুপল হোসেন রিপোর্টার পত্নীতলা নওগাঁ।
০১৭১৯-৩৬৯০৫৭

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০২:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬