১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে উদ্বোধন, ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো সূচনা: শুরু হলো “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”

দেশব্যাপী তরুণদের ক্রীড়ায় সম্পৃক্ত করতে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সিলেট থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে খেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বড় এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়, যা উপস্থিত দর্শনার্থীরা উপভোগ করেন।

উদ্বোধনের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ক্রীড়া কার্যক্রম শুরু হয়। জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলায় বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফুটবল খেলার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজনের সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ, পৌরসভার প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল ও নাসিরনগর উপজেলা দল অংশগ্রহণ করে। খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল ৫-১ গোলের ব্যবধানে নাসিরনগর উপজেলা দলকে পরাজিত করে।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সিলেটে উদ্বোধন, ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো সূচনা: শুরু হলো “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”

আপডেট টাইম : ০৬:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬