০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে যুবদল নেতা খালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৮ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ

কাজী কেয়া, টঙ্গী (গাজীপুর): গাজীপুর মহানগরীর টঙ্গী ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল খালেক অভিযোগ করেছেন যে, আসন্ন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা দেওয়ার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।

​শনিবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। আবদুল খালেক জানান, তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সরকারের আমলে জনৈক সাবেক এমপির আত্মীয় মতিউর রহমান মতি তার বিরুদ্ধে একটি মিথ্যা মাদক মামলা দিয়েছিলেন। বর্তমানে সেই পুরনো মামলার ছবি ব্যবহার করেই একটি চক্র তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।

​তিনি আরও অভিযোগ করেন, অপপ্রচারের অংশ হিসেবে তার স্ত্রীর ছবি বিকৃতভাবে ব্যবহার করে তাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও শিষ্টাচার বহির্ভূত।

​মো. আবদুল খালেক বলেন, “দীর্ঘদিন ধরে রাজৈনতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এলাকায় আমার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে আমার পরিবারকে টার্গেট করেছে। আমি এই হীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং জরুরিভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

​তিনি এলাকাবাসীকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানান এবং এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

টঙ্গীতে যুবদল নেতা খালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬