মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
জানাযায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রবাসী মোঃ আলমগীর হোসেন (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে আরোজানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজ ঘরেই স্ত্রী ও সন্তানের হাতে নিহত হয়েছেন তিনি।
গতকাল শুক্রবার (১ মে) বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আলমগীরের সঙ্গে তার প্রথম স্ত্রী রহিমা বেগমের দীর্ঘদিনের বিরোধ চলছিলো। দ্বিতীয় বিয়ের পর থেকে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। কয়েক মাস আগে আলমগীর দেশে ফিরে প্রথম স্ত্রী ও সন্তানদের আবার একসঙ্গে বসবাস শুরু করলেও পারিবারিক বিরোধ অব্যাহত ছিল।
ঘটনার দিন ২৮ এপ্রিল রাতে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছায়। অভিযোগ অনুযায়ী, এ সম।য় স্ত্রী ও ছেলে মিলে আলমগীরের ওপর আক্রমণ চালান। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর বিষয়টি আড়াল করতে ‘অজ্ঞাত সন্ত্রাসীদের’ ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়। তবে পুলিশের সন্দেহ হলে পুলিশ ধিরগতিতে তদন্ত শুরু করেন এবং পেয়েযান।
পরবর্তীতে খুবেই গোপন এক অভিযান চালিয়ে নিহতের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও ছেলে মোঃ রবিউল হাসান রাকিব (১৮) কে গ্রেপ্তার করেন। এবং তাদের দেওয়া তথ্যে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেন পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, দ্রুত তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে, এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
Reporter Name 



















