০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় কমলনগরে আনন্দ মিছিল

বিথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মনোনীত হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই প্রিয় নেত্রীর এই অর্জনে রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেন তারা।

​সোমবার (৪ মে) বিকালে কমলনগর উপজেলার বিভিন্ন পয়েন্টে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান, বিথিকা বিনতে হোসাইন এমপি মনোনীত হওয়ায় কমলনগরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন যোগ্য ও পরিশ্রমী নেত্রী। তার এই মূল্যায়নে এলাকার সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দিত।
​আনন্দ মিছিলে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, “বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও আমাদের আনন্দ ও উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। আমরা বিশ্বাস করি, বিথিকা বিনতে হোসাইনের হাত ধরে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।”
​মিছিল শেষে নেতা-কর্মীরা সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় কমলনগরে আনন্দ মিছিল

আপডেট টাইম : ০৫:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬