০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৩৫ বার

মাহফুজুর রহমান সাইমন , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ফারুক (৪০) অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে গ্রেফতার হয়েছে। রবিবার (৩মে) সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করে কর্ণঝোড়া বিওপির সদস্যরা।

জানা গেছে, সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে ফারুক দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বিজিবির নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি। তার গ্রেফতারের খবরে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরে দুপুরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোরশেদ আলম জানান, ফারুকের বিরুদ্ধে মানব পাচারের অন্তত দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, “ফারুক সীমান্ত এলাকায় মানব পাচার চক্রের অন্যতম প্রধান সক্রিয় সদস্য। তাকে আইনের আওতায় আনা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”

স্থানীয়দের প্রত্যাশা, এই গ্রেফতারের মাধ্যমে সীমান্ত অঞ্চলে মানব পাচার কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬