কাজী কেয়া, গাজীপুর ঃ
গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবুর শুভ জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা শওকত হোসেন বাবুর রাজনৈতিক দূরদর্শিতা ও তৃণমূলের নেতাকর্মীদের প্রতি তাঁর নিবেদিত প্রাণ নেতৃত্বের প্রশংসা করেন। জন্মদিনের আনন্দঘন এই মুহূর্তে উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে শওকত হোসেন বাবু উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে জনগণের কল্যাণে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















