০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে ফুটপাত দখলমুক্ত, ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা

নোয়াখালীর চাটখিলে প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই নিজেকে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা এবং ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় হয়েছে।

গতকাল রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল পৌরসভার পাল্লা রোড এলাকায় অবস্থিত “সিজনস্ ডেন্টাল” ক্লিনিকে অভিযান চালিয়ে রিপন সরকার নামে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রিপন সরকার কিছুদিন আগে এক দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। পরে নিজেই চেম্বার খুলে ‘ডেন্টিস্ট’ পরিচয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। এছাড়াও ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে চাটখিল বাজারের পাল্লা রোড, মেইন রোডে ফুটপাত দখলমুক্ত করায় হয়।

অভিযানের সময় তিনি ভবিষ্যতে আর দন্ত চিকিৎসা করবেন না বলে ভ্রাম্যমান আদালতের কাছে অঙ্গীকারনামা প্রদান করেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম চালালে তাকে আইনের আওতায় আনা হবে।
অবৈধ ভাবে ফুটপাত দখলমুক্ত করায় হয়েছে।এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

চাটখিলে ফুটপাত দখলমুক্ত, ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা

আপডেট টাইম : ০৫:২৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫