০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা লালমাইয়ে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা,হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

জানাযায় কুমিল্লা জেলার লালমাই উপজেলার দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বাগমারা এলাকায় এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলচেষ্টা, হামলা করে, নারী নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

আজ শুক্রবার (৮ মে) সকালে পশ্চিম বাগমারা গ্রামের বাসিন্দা কৃষ্ণ চন্দ্র পালের পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রতিবেশী মোঃ নজরুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন তারা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১২ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে নজরুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়। হামলায় আহত কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এছাড়া সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিপক্ষের ভয়ে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এরই মধ্যে নজরুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে কৃষ্ণ চন্দ্র পালের ছেলে গোপাল চন্দ্র পাল, বাবুল চন্দ্র পাল, স্বদেব কুণ্ডের ছেলে সুজন চন্দ্র কুণ্ড, পরেশ চন্দ্র পালের ছেলে মিন্টু চন্দ্র পাল এবং মৃত হরিচন্দ্র পালের ছেলে জনি চন্দ্র পালের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। তারা মামলাটিকে “মিথ্যা ও হয়রানিমূলক” বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কুমিল্লা লালমাইয়ে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা,হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৫:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬