নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অটোরিকশা চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন মোঃ জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মোঃ আনোয়ার নামের এক ব্যক্তির অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জাহাঙ্গীর। এ সময় আনোয়ারের স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন ধাওয়া দেন।
পরে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক জাহাঙ্গীর বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোঃ সানা উল্যাহর ছেলে। তার বিরুদ্ধে থানায় আরও তিনটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।
মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার 



















