১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯মে) সকালে রামপাল উপজেলা সদরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
এরপর বিক্ষোভ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। তারা এসব অপপ্রচার বন্ধের দাবি জানান এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

আপডেট টাইম : ১২:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬