০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য মিজ্‌ সানসিলা জেবরিন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক জনাব এ.বি.এম. মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, উপপরিচালক স্থানীয় সরকার ও প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ্‌ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাকিল আহমেদ, শ্রীবরদী উপজেলার নির্বাহী অফিসার মনীষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আল আমিন, নকলা উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি, প্রেস ক্লাব শেরপুর জনাব কাকন রেজাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় জেলা বিএনপি, শেরপুরের প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আউয়াল এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ, শেরপুর জেলার আমীর মাওলানা হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত ও জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও হাম ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬